নতুন কর্মসূচি ঘোষণা করল কোটা আন্দোলনকারীরা
![]() |
| কোটা আন্দোলন |
সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতেআগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ শুক্রবার রাতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মু. মেহেদী হাসান।
তিনি জানান, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও তাদের ওপর গুলি করার প্রতিবাদে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আগামী রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।
অসহযোগ আন্দোলন সফল করার জন্য আপনারা কোনো ধরনের ট্যাক্স কিংবা খাজনা প্রদান করবেন না, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানিরসহ অন্যান্য সকল সরকারি ইউটিলিটি বিল প্রদানে বিরত থাকুন, সরকারি-বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ রাখুন, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখুন, রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকুন, সরকারি সকল ধরনের আয়োজন বর্জন করুন।
তিনি আরও জানান, আপনারা ভবনে-ভবনে, পাড়ায়- পাড়ায়, মহল্লায়-মহল্লায়, জেলায় জেলায় আন্দোলন গড়ে তুলুন। প্রত্যেক দল-মতের মানুষকে আহ্বান জানাচ্ছি আন্দোলন সফল করার জন্য। এছাড়া ছাত্র হত্যার প্রতিবাদে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীকালের বিক্ষোভ মিছিল সফল করুন।

Comments
Post a Comment