হঠাৎ করে মাথা ঘুরছে, চোখে অন্ধকার? কোন ভয়ঙ্কর রোগের ইঙ্গিত এটি?

 হঠাৎ করে মাথা ঘুরছে, চোখে অন্ধকার? কোন ভয়ঙ্কর রোগের ইঙ্গিত এটি?



 আপনি বসে রয়েছেন বা হেঁটে বেরাচ্ছেন। হঠাৎ করে বুঝলেন মাথাটা ঘুরে গেল। দিব্যি শুয়ে মোবাইলে সিনেমা দেখছেন, আচমকাই মনে হল কেমন যেন মাথা ঘুরছে। এই রকম সমস্যা অনেকেরই হয়। 


এ ছাড়াও মাইগ্রেনের সমস্যা থাকলে কখনও কখনও ঘুম থেকে ওঠার পরও মাথা ঘুরতে পারে। কানের ভেতরে কোন সমস্যা হলেও এমন সমস্যা হতে পারে। গরমে ঘেমে হঠাৎ রক্তচাপ কমে গেলে মাথা হালকা হয়ে যাওয়ার মতো অনুভূতি হতে পারে। হৃদ্‌যন্ত্রের পেশি সঙ্কুচিত বা প্রসারিত হওয়ার স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হলে এই ধরনের সমস্যা দিতে পারে। সারা শরীরে রক্ত সঞ্চালন ব্যাহত হলেও মাথা ঝিমঝিম করতে পারে।


মাথা ঘোরা কমাতে বার বার জল খেতে পারেন। এতে বেশ তাড়াতাড়ি কমতে পারে সমস্যা। শরীরে জলের ঘাটতি হলে এই সমস্যা দেখা যায়। এই সমস্যার নির্দিষ্ট কোনও বয়স নেই। সব বয়সেই এই রোগ হওয়া সম্ভব। তবে মাথার রাখতে হবে যে ৬০ ঊর্ধ্বদের মধ্যেই ভার্টিগো বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া এখন ছোটদেরও এই রোগ হয়। যদি স্ট্রেস আপনার জন্য ভার্টিগোর কারণ হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে মানসিক চাপ কমানো ছাড়া আর কোনও উপায় নেই। মানসিক চাপ কমানোর জন্য আপনি গান শুনতে পারেন, ধ্যান করুন। যোগব্যায়াম করলেও মানসিক চাপ কমতে পারে। ক্যাফেইন যুক্ত খাবার ও অ্যালকোহল এড়িয়ে চলুন।


প্রসঙ্গত, ভেস্টিবুলার সিস্টেমের গোলমাল হলেই মূলত ভার্টিগো হয়। মস্তিষ্কের যে অংশ কিংবা ভেস্টিবুলার যে সব স্নায়ু দেহের ভারসাম্য রক্ষা করে, সেগুলিতে সমস্যা দেখা দিলেই ভার্টিগো হতে পারে। 


Comments